× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

চেলসি-ইউনাইটেড ড্র করল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির খেলা। কিন্তু আদতে দেখা গেল দুই গোলরক্ষকের লড়াই। ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া ও চেলসির গোলরক্ষক থিবো কোর্তোয়া। খেলা যেভাবে শুরু হয়েছিল তাতে ম্যাচের ফল ৩-৩ হলেও অবাক হওয়ার কিছু থাকত না। কিন্তু দুই গোলরক্ষকের দারুণ কিছু সেভে সেটাই ম্যাচ শেষে গোলশূন্য।

গতকাল সোমবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে পয়েন্ট ভাগাভাগির ফলে প্রিমিয়ার লিগে চেলসি ও ইউনাইটেড- দুই দলেরই দুঃসময় আরেকটু দীর্ঘ হলো। তবে চাপটা বেশি বাড়ল ইউনাইটেডের কোচ ফন গালের ওপর। চেলসি ম্যাচের আগে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা সাত ম্যাচে জয়শূন্য ছিল তার দল। চেলসির সঙ্গে ড্র করে সংখ্যাটা দাঁড়াল আটে।

অন্যদিকে বরখাস্ত হওয়া হোসে মরিনহোর জায়গায় চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছেন হিডিঙ্ক। কিন্তু দায়িত্ব নিয়ে নিজের প্রথম দুই ম্যাচে জয়ের মুখ দেখলেন না এই ডাচ কোচ। আগের ম্যাচে ওয়াটফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করল তার দল।

ওল্ড ট্র্যাফোর্ডে ডি গিয়া আর কর্তোয়া- দুজনই বেশ মুগ্ধতা ছড়িয়েছেন। দুজন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যেমন গোল বাঁচিয়েছেন, তেমনই দূরপাল্লার শটগুলোও সামাল দিয়েছেন দুর্দান্তভাবে। ষষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক সেভে চেলসিকে গোলবঞ্চিত করেন ডি গিয়া। কর্নার থেকে আসা বলে জন টেরির হেড দারুণ দক্ষতায় এক হাতে ফিরিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক।

তিন মিনিট আগে অবশ্য এগিয়ে যেতে পারত ইউনাইটেড। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। ওয়েইন রুনির পাস থেকে হুয়ান মাতার নেওয়া শট ক্রসবারে লেগে ফিরলে হতাশ হতে হয় স্বাগতিকদের। সপ্তদশ মিনিটে আরেকবার হতাশ হতে হয় তাদের। এবার অ্যান্তনি মার্সিয়ালের শট বারে লেগে ফিরে আসে।

প্রথমার্ধের বাকি সময়ে দুই দলের কেউই সেভাবে আর পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে এগিয়ে যেতে পারত চেলসি। এবারও তাদের হতাশ করেন ডি গিয়া। বার্সা থেকে চেলসিতে আসা স্বদেশী ফরোয়ার্ড পেদ্রোর শট ঠেকিয়ে দেন ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক।

ছয় মিনিট পর চেলসির ত্রাতা কর্তোয়া। বিপদজনক জায়গায় আন্দ্রে হেরেরাকে পাস দিয়েছিলেন মার্সিয়াল। কিন্তু ছয় গজ দূর থেকে নেওয়া হেরেরার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন কর্তোয়া। ৬২ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন নেমানিয়া ম্যাটিক। কিন্তু হেলায় সুযোগ হারায় তিনি। গোলরক্ষক ডি গিয়াকে একা পেয়েও পোস্টের অনেক ওপর দিয়ে বল উড়িয়ে মারেন চেলসির এই সার্বিয়ান মিডফিল্ডার।

শেষ পর্যন্ত দুই দলের কেউই আর সুযোগ কাজে লাগাতে পারেনি, গোলশূন্য স্কোরলাইন রেখেই মাঠ ছাড়তে হয় চেলসির ও ইউনাইটেডের খেলোয়াড়দের। এই ড্রয়ে ফলে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে চেলসি।


এ ক্যটাগরির আরো খবর..