চেলসি আবারও মা হচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক: হিলারি ক্লিনটনের মেয়ে চেলসি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। সম্প্রতি এক টুইট বার্তায় চেলসি ক্লিনটন এ খবর জানিয়েছেন।

তিনি  বলেছেন, ‘আগামী গ্রীষ্মে শার্লট বড় বোন হতে চলেছে। আমি অনেক আনন্দ অনুভব করছি।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তুমুল লড়াইয়ের মাঝপথে চেলসির এ সন্তান জন্ম নেবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চেলসির মা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী এবং নভেম্বরে নির্বাচনের প্রাক্কালে আগামী গ্রীষ্ম নাগাদ তিনি দলের মনোমনয়ন পাবেন বলে জোরালোভাবে আশা করা হচ্ছে।

৩৫ বছর বয়সী চেলসি ক্লিনটন নিউইয়র্ক ভিত্তিক ক্লিনটন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান। তার বাবা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ২০০১ সালে এ ফাউন্ডেশন চালু করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।