× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল চেকপোস্ট থেকে বিভূতি মোহন নামে এক ব্যক্তি নিখোঁজ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
চেকপোস্ট থেকে নিখোঁজ

ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে বিভূতি মোহন সরকার (৫৩) নামে এক পাসপোর্ট যাত্রী নিখোঁজ হয়েছে।

শুক্রবার বিকালে পাসপোর্ট যোগে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে সে হারিয়ে যায়। তার সাথে থাকা স্ত্রী অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। নিখোঁজ বিভূতি মোহন সরকার মাগুরা সদর থানার নান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামের মৃত নবকুমার সরকার’র ছেলে। (তার পাসপোর্ট নাম্বার ইজে-০০৬৩৪৭৮) সে একজন অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক। ইতি পূর্বে স্টক করে সে প্যারালাইসিস ভুগছিলেন। যে কারনে তার মানুষিক ভারসাম্য ঠিক ছিল না। তার পরনে ছিল সাদা হাফ শার্ট, কালো ফুল প্যান্ট এবং হাতে একটি লাঠি ছিল।

নিখোঁজ বিভূতি মোহন সরকার’র স্ত্রী ববিতা রানী বিশ্বাস জানান, শুক্রবার বিকালে আমার স্বামীকে নিয়ে ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসি। এবং আমরা দু’জনে বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে প্রবেশ করি। এরপর আমার অসুস্থ্য স্বামীকে সেখানে বসিয়ে রেখে আমি করোনা পরিক্ষার কাগজ দেখাতে যায়। কিছুক্ষন পরে এসে আমার স্বামীকে আর খুজে পাইনি। অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে সেখাকার ইমিগ্রেশন  কর্মকর্তাদের সহযোগীতায় সিসি ক্যামেরা চেক করে দেখা যায় চেকপোস্ট দিয়ে সে আবার বাংলাদেশের দিকে চলে এসেছে। আমি সন্ধ্যায় দেশে ফিরে এসে অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে নিকট আত্মীয়দের সংবাদ দেই। তাদের সহযোগীতায় বেনাপোল পোর্ট থানা পুলিশকে বিষয়টি জানাই।

আজ শনিবার সকালে বেনাপোল ইমিগ্রেশনে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখা যায় নিখোঁজ বিভূতি মোহন সরকার বাংলাদেশে ফিরে এসেছে। তাকে কোথায় দেখতে পেয়ে থাকলে ০১৭১৫-৬৪৭৪২১ এবং ০১৮৬৬-৩৬৪৫২১ মোবাইল নাম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..