চুয়াডাঙ্গার সাজাপ্রাপ্ত আসামী কালীগঞ্জ থেকে গ্রেফতার

চুয়াডাঙ্গার সাজাপ্রাপ্ত আসামী কালীগঞ্জ থেকে গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত বিপ্লব হোসেন মন্ডল (২৫) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ মেইনবাসষ্ট্যান্ড ধানসিঁড়ি হোটেলের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার পোষ্ট অফিস পাড়ার বিশারত আলী মন্ডলের ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত বিপ্লব হোসেন মন্ডল ওয়ারেন্টভূক্ত আসামী। অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত বরিশাল এর জিআর নং ১৬১/১২ এবং পারিবারিক মামলা নং ২১/১৫ আসামী। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্য্যম্প) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার হস্তান্তর করা হযেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।