× Banner
সর্বশেষ
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার

চীনে তেলবাহী ট্রাক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

চীনের হুনান প্রদেশে তেলবাহী একটি ট্রাক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

রোববার (২০ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

খবরে বলা হয়, শনিবার (১৯ মার্চ) স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে হুনান প্রদেশের উয়ে ইয়াং শহরে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি অগ্নিদাহ্য পদার্থ নিয়ে বেইজিং হয়ে হংকং এবং ম্যাকাওয়ে যাচ্ছিলো।

দেশটির ট্রাফিক কর্মকর্তার বরাত দিয়ে খবরে আরো বলা হয়, এ বিস্ফোরণে ওই ট্রাকটির পাশে থাকা দু’টি সেডান গাড়ি ও দু’টি ট্রাকে আগুন ধরে যায়। সেই সঙ্গে আরও সাতটি যানবাহন ক্ষতিগ্রস্থ হয়।


এ ক্যটাগরির আরো খবর..