চিলমারী বন্দরকে ‘পোর্ট অভ্ কল’ এর আওতায় আনতে আগ্রহ ভূটানের

ভূটান বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারী নৌ বন্দরকে ‘পোর্ট অভ্ কল’ এর আওতায় আনার আগ্রহ প্রকাশ করেছে।

সফররত ভূটানের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মা আজ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সচিবালয়স্থ তাঁর অফিস কক্ষে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ ভূটানের এ আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে।   চিলমারীকে ‘পোর্ট অভ্ কল’ ঘোষণা করা হলে নৌপথে ভূটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম আরো প্রসারিত হবে। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে ভূটান থেকে আমদানি করা পাথর-সহ অন্যান্য পণ্য স্বল্পখরচ ও সময়ে দেশে এসে পৌঁছবে।

ভূটান বর্তমানে নারায়ণগঞ্জ নদী বন্দরকে ‘পোর্ট অভ্ কল’ হিসেবে ব্যবহার করছে। তারা চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে সড়কপথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে।

    এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।