× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

চালকরা পথের রাজা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ওবায়দুল কাদের বলেছেন, চালকরা স্টিয়ারিং ধরেই বেপরোয়া গাড়ি চালায়। তারা পথের রাজা হয়ে যায়। কোনো নিয়মশৃংখলা মানতে চায় না।

দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সোমবার দিনাজপুর-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শিবলী সাদিকের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, রংপুর থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার রাস্তায় ইঞ্জিনিয়ারিং  সমস্যা নেই। প্রথমেই দেখা উচিত, ইঞ্জিনিয়ারিং সমস্যা আছে কি না। দ্বিতীয়ত হচ্ছে- এনফোর্সমেন্টের সমস্যা। অনেক সময় ঘন কুয়াশার কারণেও দুর্ঘটনা হচ্ছে।

‘তিনি (সংসদ) যে প্রশ্নটি করেছেন, আমরা ১৪৪টি ব্ল্যাকেড স্পটকে অলরেডি ১৬৫ কোটি টাকায় অ্যাডেস এবং ফিক্সড করার জন্য বেশিরভাগ কাজ সম্পন্ন করেছি। ফোর লেন সমাধান নয়। ফোর লেন করলেই দুর্ঘটনা কমে যাবে, তাও নয়। এ জন্য আসলে মন-মানসিকতা প্রয়োজন।’

মন্ত্রী বলেন, চালকদের আরো বেশি মনোযোগী হতে হবে। তাদের আরো বেশি প্রশিক্ষণ দরকার। চালকরা অনেক সময় স্টিয়ারিং ধরেই পথের রাজা হয়ে যায় এবং তারা নিয়মশৃংখলা মানতে চায় না। তারা বেপরোয়া ড্রাইভিং করে।

‘এ ব্যাপারে আমরা মালিক-শ্রমিকসহ স্টেক হোল্ডারদের নিয়ে ঘন ঘন বৈঠক করছি। পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ব্যবস্থা নিচ্ছি।’

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু সেতু থেকে রংপুর হয়ে বুড়িমারী পর্যন্ত রাস্তাটির ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। রাস্তাটি পর্যায়ক্রমে ফোর লেনে উন্নীত করবেন। সেই সিদ্ধান্ত সরকারের আছে।


এ ক্যটাগরির আরো খবর..