× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে চালককে কুপিয়ে ইজিবাইকে আগুন দিলে প্রতিপক্ষ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
চালককে কুপিয়ে ইজিবাইকে আগুন

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে এক ইজিবাইক চালককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বাধা দেয়ায় তার স্ত্রীকেও মারধর করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের চরগোন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইজিবাইক চালক রোমান আকন একই গ্রামের মৃত আমজাদ আকনের ছেলে ও অভিযুক্ত দুলাল শরীফ ওই এলাকার মতি শরীফের ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, ৬ মাস আগে সদর উপজেলার চরগোন্দিপুর গ্রামের রোমান আকনের ইজিবাইকে ওঠে একই এলাকার দুলাল শরীফের একমাত্র ছেলে তাহসিন।

এ সময় ইজিবাইক থেকে পড়ে মারা যায় ৭ বছরের শিশুটি। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিসী বসলেও কোন মীমাংসা হয়নি। এরই জেরে শুক্রবার বিকেলে বাড়ির পাশে বটতলা চরগোবিন্দপুর সিনিয়র আলিয়া মাদ্রাসার সামনে রোমানকে একা পেয়ে হামলা চালায় দুলাল শরীফ ও তার লোকজন। এ সময় ইজিবাইক চালককে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে। রোমানের ডাকচিৎকারে স্ত্রী হাজেরা বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যাবার সময় হামলাকারীরা রোমানের ইজিবাইকে আগুন ধরিয়ে দেয়।

পরে স্থানীয়রা আহত রোমান ও তার স্ত্রীকে ভর্তি করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। এই ঘটনায় দোষিদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। তবে, ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে অভিযুক্ত দুলাল শরীফ। এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

ইজিবাইক চালকের স্ত্রী হাজেরা বেগম বলেন, ‘আমার স্বামীকে একা পেয়ে এই হামলা চালিয়ে দুলাল শরীফ ও তার লোকজন। আমি এগিয়ে আসলে আমাকেও পিটিয়ে আহত করা হয়। আমি এই হামলার ঘটনার বিচার চাই।’

রোমান আকনের ছেলে লিমন আকন বলেন, ‘আমার বাবার উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমাদের ইজিবাইকটিতে হামলাকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এর বিচার চাই।’

অভিযুক্ত দুলাল শরীফ বলেন, ‘কে বা কারা রোমানের ওপর হামলা চালিয়ে আমার জানা নেই। পুরনো ঘটনা নিয়ে তাদের সাথে আমাদের কোন বিরোধও নেই। আমাদের নামে রোমান ও তার পরিবার মিথ্যে অভিযোগ দিচ্ছে।’

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, ‘এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এরইমধ্যে থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে, অপরাধীদের সনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য।’


এ ক্যটাগরির আরো খবর..