× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক

চার বছর পর ডি কককে নিজেদের ডেরায় ভেড়ালো : মুম্বাই ইন্ডিয়ান্স

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
ডি কককে

৪ বছর পর কুইন্টন ডি কককে নিজেদের ডেরায় ভেড়ালো মুম্বাই ইন্ডিয়ান্স। প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটারকে দলে টানতে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি ফ্র্যাঞ্চাইজিটিকে।

নিলামে মুম্বাই ছাড়া কেউ ডি কককে নিতে আগ্রহ দেখায়নি।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫ ) সংযুক্ত আরব আমিরাতে বসেছে আইপিএলের ১৯তম আসরের মিনি নিলাম। যেখানে ডি ককের নাম ঘোষণার পর মুম্বাই ছাড়া কেউ আগ্রহ দেখায়নি। তাতে মাত্র এক কোটি রুপি ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় পাঁচ বারের চ্যাম্পিয়নরা।

গত আসরের নিলামেও ডি কক ৩ কোটি ৬০ লাখ রুপি মূল্য পেয়েছিল। তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এর আগে ২০২২ সালে ৬ কোটি ৭৫ লাখ রুপিতে প্রোটিয়া ব্যাটারকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এরপর টানা তিন মৌসুম ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেন তিনি।

সব মিলিয়ে চার মৌসুম পর ফের মুম্বাইয়ে ফিরলেন ডি কক। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন।

২০১৩ সালে অভিষেকের পর থেকে আইপিএলে ১১৫ ম্যাচ খেলে ২ সেঞ্চুরি ও ২৪ ফিফটিতে ৩৩০৯ রান করেছেন তিনি। ৩০.৬৪ গড়ে তার স্ট্রাইকরেট ১৩৪.০২। স্টাম্পের পেছনে থেকে ক্যাচ নিয়েছেন ৭৩টি আর স্টাম্পিং করেছেন ১৬টি।

 


এ ক্যটাগরির আরো খবর..