নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

অসীম মোহন্ত, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলাতে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। গত শনিবার রাতে উপজেলার কোলদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে নন্দীগ্রাম  উপজেলার কোলদীঘি গ্রামে নিজ বাড়িতে মাদ্রাসার ছাত্র রিপন হোসেন বাবার আটোভ্যানে  চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে ইজিবাইকটি বিদ্যুৎতায়িত হয়ে যায়।

এ সময় রিপন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর  আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। রিপন কোলদীঘি গ্রামে শফিকুল ইসলামের ছেলে ও হাটধুমা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।