× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

চাম্পাফুলে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

স্কুল পরিচালনা কমিটির সদস্য সিরাজুল হক গাইনের সভাপতিতে সহকারী শিক্ষক প্রসাদ কুমার রায়ের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আলহাজ¦ শহিদুল ইসলাম, আবু ইসলাম মোড়ল, বীর মুক্তিযোদ্ধা মোরারী মোহন সরকার, প্রধান শিক্ষক মধুসূদন মুখার্জি, সাংবাদিক মনিরুজ্জামান মনি, আঃ হক গাইন ও রশিদুল আলম। এসময় ম্যানেজিং কমিটির সদস্য পারুল পাল, ময়না খাতুনসহ স্কুলের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

একই সাথে চাম্পাফুল ইউনিয়নের মোট ১১ টি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর বিদ্যালয় থেকে ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ রাশিদুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..