× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

চাকুরীর বয়স সীমা বাড়াতে হবে -ওমর ফারুক চৌধুরী

admin
হালনাগাদ: শনিবার, ২৪ মার্চ, ২০১৮

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিভিন্ন উন্নত দেশে চাকুরীর বয়স সীমা অনেক বেশি। অথচ বাংলাদেশে অনেক কম। তাই বাংলাদেশে বেকারত্ব ঘোচাতে চাকুরীর বয়স সীমা বাড়াতে হবে।
চাকুরী না থাকার কারনে অনেক প্রেমিক বেকার হয়ে পরছেন। এ কারণে তাদের প্রেমিকারা প্রেমিকদের ছেড়ে চলে যাচ্ছে। তাই দ্রুত চাকুরীর বয়স সীমা বাড়ানোর দাবি জানান তিনি।
শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে আসবেন। তার আগমন উপলক্ষে জেলা স্কুল বড়মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জনসভা সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো.হারুনুর রশীদ,  যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর সাত্তার মাসুদ, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার ও এমরান আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সদর আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।
প্রতিনিধি সভাটি পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর।


এ ক্যটাগরির আরো খবর..