প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় চাঁদাবাজি ও আইন বহির্ভূত সব ব্যবসার বিরুদ্ধে কাজ করছি। রাজনৈতিক নেতা হোক, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হোক, বা জনপ্রতিনিধি হোক, কাউকেই আইনসঙ্গত নয়, এমন ব্যবসা করতে দেব না। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) মানিকমিয়া এভিনিউতে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ দেশে ক্যাসিনো আইনসঙ্গত ব্যবসা নয়, আইনের বাইরে কোনও ব্যবসা আমরা কাউকে করতে দেবো না।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান।




