× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির অভিযোগে মেহেরপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি পোলেন সহ আটক-৪

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহবায়ক মাহফুজুর রহমান পোলেন সহ চার জন কে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে সদর থানা পুলিশ। পাবনা শহরের আবু তালেব নামের এক ওষুধ ব্যবসায়ীর দায়ের করা মামলায় তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম লিখন, মাহফুজ ও জুয়েল।

বৃহস্পতিবার সন্ধ্যার সময় সদর থানা পুলিশের একটি টিম শহরের কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করে।

সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, মেহেরপুর বাসস্ট্যান্ডে শ্যামলী পরিবহনের কাউন্টারে ছাত্রলীগ নেতা পোলেনসহ ৮-১০জন যুবক সেখানে গিয়ে মেহেরপুর থেকে ওষুধ কিনে শ্যামলি পরিবহনের যোগে বাড়ির যাওয়ার উদ্দ্যেশে অবস্থান করা আবু তালেব নামের এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদাদাবী সহ হুমকি প্রদান করে। পরে ঔষধ ব্যাবসায়ী আবু তালেব সদর থানায় হাজির হয়ে পোলেন সহ যুবকদের বিরুদ্ধে একটি চাাঁদা দাবীর অভিযোগ করেন। বৃহস্পতিবার পুলিশ চাঁদাদাবীর অভিযোগে সাবেক ছাত্র নেতা পোলেন সহ চার ছাত্রলীগ নেতা কে আটক করে। মামলার বাকি চার আসামী পলাতক রয়েছে।  গতকাল শুক্রবার দুপুুরে আটককৃতদের চাঁদাদাবীর অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ।  ওসি আরো জানান, পোলেনের বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজি, হামলা, ভাংচুরসহ বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..