× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

চলে গেলেন অভিনেতা সাদেক বাচ্চু

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
অভিনেতা সাদেক বাচ্চু

চলে গেলেন অভিনেতা সাদেক বাচ্চু। আজ (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৪৫ মিনিটে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহানা। শনিবার তার অবস্থা সংকটাপন্ন হলে লাইফ সাপোর্টে নেয়া হয়। শুক্রবার করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাদেক বাচ্চু।

টেলিভিশন, মঞ্চ ও রেডিও নাটকের মাধ্যমে পরিচিত পাওয়া সাদেক বাচ্চু ১৯৮৫ সালে ‘রামের সুমতি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক লাভ করেন।

১৯৭৪ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। তার অভিনীত নাটকের সংখ্যা হাজারের ওপর।  ‘চাঁদনী’ ছবির মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন সাদেক বাচ্চু।


এ ক্যটাগরির আরো খবর..