চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে হবে – আবুল হাসানাত আবদু্ল্লাহ

চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে হবে – আবুল হাসানাত আবদু্ল্লাহ

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আজ  বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে নিজ বাসভবন চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, বঙ্গবন্ধু হত্যা-মামলা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরেধী অপরাধসহ চাঞ্চল্যকর অন্যান্য মামলার রায় প্রদানের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশ আজ উন্নয়ন ও অগ্রযাত্রার মহাসড়কে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিবর্গের সমন্বিত প্রয়াস অপরিহার্য। তিনি বলেন, দেশের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির ধারাকে বাধাগ্রস্ত করতে দেশ বিরোধী চক্র দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। তিনি এসব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয়  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।