বিশেষ প্রতিবেদকঃ ফেসবুকে কথিত একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে গত ১০ই নভেম্বর ২০১৭ইং শুক্রবার দুপুরে রংপুরের ঠাকুরপাড়া গ্রামে লুটপাট, বিক্ষোভকারীদের দেওয়া আগুনে গ্রামের ৩০টি হিন্দু বাড়িতে আগুনের পেছনে সকল হিন্দুদের বিতারনের চক্রান্ত।
বাংলাদেশ মাইরিটি ওয়াচের সভাপতি এ্যাড রবীন্দ্র ঘোষ তার মানবাধিকার কর্মীদের নিয়া রংপুরের গঙ্গাচড়া থানাধীন খলেয়া ইউপি অর্ন্তগত হরকলি ঠাকুরপাড়া ঘটনাস্থল পরিদর্শনে এসব তথ্য উদ্ঘাটন করেছেন।
টিটু রায়ের পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত দল জানতে পারেন যে, টিটু রায়ের দুইটি মেয়ে ১।শিউলী রানী (১৮) ২।সুচিএা রানী (১৩)কে জোর পূর্বক (১)এক বছর পূর্বে মুসলমানরা ইসলাম ধর্মে দিক্ষিত করেছেন এবং তাহাদের পরিবারের সকল কে এবং গ্রামের সকর হিন্দু পরিবারকে দেশ থেকে বিতারনের জন্য এই চক্রান্ত |
মন্দির, দেবস্থান, শ্বশ্বানঘাঠ,মাঠির সাথে মিশিয়ে দিয়েছেন।যদিও ক্ষতিগ্রস্থ ১৮ টি হিন্দু পরিবার যদিও সরকার প্রদত্ত টিন,কিছু টাকা পেয়েছেন,তথেপি তাহাদের মনে ভীতি রেশ বিদ্যমান যে কোন সময় হামলার সম্ভাবনা আছে।
উপস্থিত পুলিশ অফিসার দের সঙ্গে কথা বলেছেন, ডি,সি, এস,পি ও প্রশাসনের কর্মকর্তার সঙ্গে মত বিনিময় করেছেন।
