× Banner
সর্বশেষ
মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার

চলন্ত গাড়িতে অভিনেত্রীকে ধর্ষণের চেষ্টা

admin
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

বিনোদন ডেস্কঃ
ফের ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীকে ধর্ষণের চেষ্টা। চলন্ত গাড়িতে দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির এক অভিনেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

মারাঠি, মালয়ালমের পর এবার এক তেলুগু পরিচালক ও এক সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক অভিনেত্রী।

অভিযুক্ত পরিচালক তম্মারেড্ডি চালাপথি রাওকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত অভিনেতা শ্রুজন লোকেশ ঘটনার পর থেকেই পলাতক।ভারতের স্বাধীনতা দিবসে ১৫ আগস্ট বিজয়ওয়াড়ার পাতামালা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ওই নায়িকা।

সূত্রের খবর অনুযায়ী, স্বাধীনতা দিবসের দিন বিজয়ওয়াড়ার পাতামালা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ওই নায়িকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই দিনই অভিনেত্রীর সঙ্গে একটি ছবির শুটিংয়ের জন্য একই গাড়িতে যাচ্ছিলেন অভিযুক্ত পরিচালক ও অভিনেতা। হায়দরাবাদ থেকে ভীমাভরম যাচ্ছিলেন তারা।

সূত্রের খবর অনুযায়ী, স্বাধীনতা দিবসের দিন বিজয়ওয়াড়ার পাতামালা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ওই নায়িকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই দিনই অভিনেত্রীর সঙ্গে একটি ছবির শুটিংয়ের জন্য একই গাড়িতে যাচ্ছিলেন অভিযুক্ত পরিচালক ও অভিনেতা। হায়দরাবাদ থেকে ভীমাভরম যাচ্ছিলেন তারা।

ওই গাড়িতেই দু’জনে মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে তাকে গাড়ির পিছনের সিটে ছুঁড়ে ফেলেন অভিযুক্তরা। সেই সময় একটি লরির সঙ্গে ধাক্কাও লাগে ওই গাড়ির। যদিও তাতে বড় কিছু ঘটেনি। এর পর তাকে লাগাতার হুমকি দেওয়া হয়। পুলিশ বা মিডিয়ার সামনে মুখ খুললে ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দিতে থাকে অভিযুক্তরা।

অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় পরিচালককে। খোঁজ চলছে অভিনেতারও।

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ১০ আগস্ট এক মারাঠি পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন এক উঠতি অভিনেত্রী।

অভিযুক্ত পরিচালকের নাম আপ্পা পাওয়ার। তার আগে ১০ ফেব্রুয়ারি এক মালয়ালি অভিনেত্রীকে অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে আরেক মালয়ালম তারকা দিলীপের বিরুদ্ধে। দিলীপ আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..