× Banner
সর্বশেষ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

ডেস্ক

চলতি জানুয়ারিতেই ইউনুসকে হটানোর ডাক শেখ হাসিনার

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
sekh hasina

‘অনেক হয়েছে। আর সময় দেওয়া যায় না। এবার ইউনুসকে বিদায় দিতে হবে। সবাই সংকল্প নিন। পথে নামুন।’ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাস অর্থাৎ চলতি জানুয়ারিতেই ইউনুসকে হটানোর ডাক দিয়েছেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।

১০ জানুয়ারি শুক্রবার শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় দিল্লি থেকে টেলিফোনে আওয়ামী লিগের ইতালি শাখার নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামীলীগ সভাপতি বলেন, ইউনুস মিঞা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তানের পা চাটছে। ইউনুস পাকিস্তানের পা চাটা দালাল। আর দেশের অবস্থা এমন করেছে যে, মানুষ কুকুরের সঙ্গে ডাস্টবিনের খাবার খেতে বাধ্য হচ্ছে।’

শেখ হাসিনা আরও বলেন, এ কোন বাংলাদেশ! আমি তো এই বাংলাদেশ আমি রেখে আসিনি। সেই বাংলাদেশের সঙ্গে এখনকার সময়ের ‘সোনার বাংলার’ কি দশা সেই ফারাকও তুলে ধরেন তিনি।

১৯৭২ সালের ১০ জানুযারি স্বাধীন বাংলাদেশে ফিরেছিলেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের জেলে আটকে থাকা শেখ মুজিব। প্রত্যেক বছর এই দিনটি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করে থাকে আওয়ামী লিগ। এবার ঢাকার ধানমণ্ডিতে মুজিবের বাড়ি এবং টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি হাসিনার ভাষণ ছিল এক গুরুত্বপূর্ণ কর্মসূচি।


এ ক্যটাগরির আরো খবর..