× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

পি আই ডি

চলতি অর্থবছরে ১৬৩২ জন ক্রীড়াসেবীকে প্রায় ৩ কোটি ৯২ লক্ষ টাকা ক্রীড়াভাতা প্রদান

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে ১৬৩২ জন ক্রীড়াসেবীকে ৩ কোটি ৯১ লক্ষ ৬৮ হাজার টাকা ক্রীড়াভাতা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ ফাউন্ডেশন কর্তৃক ডিজিটালাইজেশন পদ্ধতিতে BEFTN এর মাধ্যমে সারাদেশের ক্রীড়াসেবীদের মাসিক/এককালীন ক্রীড়াভাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি। এ সময়ে মন্ত্রী দেশব্যাপী ক্রীড়াসেবীদের মাসিক/এককালীন ক্রীড়াভাতা বিতরণের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং উপস্থিত নির্বাচিত ক্রীড়াসেবীদের হাতে ক্রীড়া ভাতার চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের খেলোয়ার ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নে ১৯৭৫ সালের ৬ আগস্ট বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ২য় মেয়াদে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন ২০১১ প্রণয়ন করনে। ক্রীড়া, খেলাধূলা ও শরীরর্চচায় উল্লেখযোগ্য অবদান রাখা ক্রীড়াসেবী ও তাদের পরিবারের কল্যাণ সাধনের মাধ্যমে দারিদ্র্য হ্রাস এবং ক্রীড়ার মান উন্নয়নে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। যার মধ্যে অস্বচ্ছল, অসুস্থ, আহত ও অসর্মথ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের জন্য চিকিৎসা ব্যবস্থা, বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি, আর্থিক সহায়তা ও মাসিক ক্রীড়াভাতা/অনুদান প্রদান করছে।

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বর্তমান সিডমানি ৭৭ কোটি ৮৫ লক্ষ টাকা। যা থেকে বাৎসরিক মুনাফার পরিমাণ আনুমানিক ৪ কোটি ৪৫ লক্ষ টাকা। আজ চলতি ২০২৩-২৪ অর্থবছরে জেলা পর্যায়ে মোট আবেদন ২,৬৭৫টি আবেদন হতে চূড়ান্তভাবে মনোনীত ১৬৩২ জন ক্রীড়াসেবীকে ৩ কোটি ৯১ লক্ষ ৬৮ হাজার টাকা ক্রীড়াভাতা প্রদান করা হচ্ছে।

তিনি জানান,২০০৯-১০ অর্থবছর হতে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত সর্বমোট ৯,৫৭৭ জন ক্রীড়াসেবীদেরকে মাসিক/এককালীন ক্রীড়াভাতা ১৯ কোটি ২ লক্ষ ৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২০১৮-১৯ হতে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ৩৩৭ জন অসুস্থ ক্রীড়াসেবীদের-কে চিকিৎসা/আর্থিক সহায়তা হিসেবে ৪ কোটি ৯ লক্ষ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে প্রথমবারের মতো ১০০০ জন ক্রীড়া শিক্ষার্থীদের ১ কোটি ৮৩ লক্ষ ৯৬ হাজার টাকা বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..