× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

চরভদ্রাসনে শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
চরভদ্রাসনে শিক্ষকের বদলি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একমাত্র সরকারি কলেজ হল চরভদ্রাসন সরকারি কলেজ। ২০১২ সাল থেকে এই কলেজে নিয়মিত পাঠ দান করে আসছেন কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক দীপঙ্কর দাস। শুধু দর্শনই নয় ছাত্র-ছাত্রীদের যে কোন বিষয়ের যে কোন সমস্যা সমাধান করে থাকেন তিনি। সুদৃড় ঢাকায় ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারেও সহযোগিতা করে থাকেন তিনি।

এছাড়া এই কলেজে জয়েন দেওয়ার পরে শিক্ষার মান, ছাত্রধারীদের রেজাল্ট এর ব্যাপক পরিবর্তন হয়েছে তার কারনে। গতবছর ২১ টি এ প্লাস পেয়েছে এই কলেজ থেকে।

এমত অবস্থা হঠাৎ করেই বদলীর আদেশ আসে দীপংকর দাসের।এরআগে একবার বদলির আদেশ আসলেও ছাত্রছাত্রীদের প্রতি স্নেহ ও ভালোবাসার কারনে তিনি নিজ ইচ্ছায় বদলি হননি।

আর হঠাৎ করে তার এই বদলি তার সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী মেনে নিতে পারেননি।শনিবার (২৯ জুলাই) সকাল ১০ টায় কলেজ চত্বরে তারা তাদের প্রীয় শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষক দীপঙ্কর দাসের নানা প্রশংসা ও উল্লেখ্যযোগ্য কর্মকান্ড তুলে ধরেন কলেজের সাবেক ভিপি মো. মিজানুর রহমান,  ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হৃদয়সহ বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। শিক্ষকের হঠাৎ এ বদলির আদেশ শিক্ষার্থীদের পড়ালেখার উপর বিরূপ প্রভাব পড়বে বলেও জানায় তারা। শিক্ষার্থীরা তাদের প্রিয় স্যারের বদলির আদেশ প্রত্যাহার করে পুনরায় চরভদ্রাসন কলেজে পদায়নের দাবি জানান।

সহকারী অধ্যাপক দিপঙ্কর দাস জানান, তিনি ২০১২ সালের ৩ জুন চরভদ্রাসন সরকারি কলেজে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের নভেম্বর মাস থেকে সহকারী অধ্যাপক হিসেবে পাঠদান করান। হঠাৎ সরকারি আদেশে গত ২৭ জুলাই তিনি ঢাকার আগারগাঁও সরকারি সঙ্গীত কলেজে যোগদান করেন।

তিনি আরো জানান, ‘ছাত্রছাত্রীরা তাকে প্রচুর ভালোবাসে।কিন্তু সরকারি আদেশ আমাদের মেনে চলতে হবে’।


এ ক্যটাগরির আরো খবর..