× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

চরভদ্রাসনে গলায় ওড়না পেচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
চরভদ্রাসনে গলায় ওড়না পেচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গলায় ওড়না পেচিয়ে মিনজিয়া আক্তার(১৮) নামে ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে চরভদ্রাসন থানার ওসি মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের বড় গাজীরটেক গ্রামে এ ঘটনা ঘটে। মিনজিয়া চরভদ্রাসন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

মিনজিয়ার বড় ভাই শেখ আজাদ বলেন, মিনজিয়া তাদের পাঁচ ভাই-বোনদের মধ্যে সবার ছোট। ওই দিন তার বাবা শেখ আ. রশিদ কৃষি কাজে বাড়ির পাশে ফসলের মাঠে ছিলেন এবং ‘মা’ আসমা বেগম বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে মিনজিয়া একা ছিল।

সন্ধ্যার দিকে তার চাচী হাফেজা বেগম ওই বাড়িতে আসলে তিনি মিনজিয়াকে ঘরের বারান্দার চালের কাঠের সাথে গলায় ওড়না দিয়ে ঝুঁলে থাকতে দেখে চিৎকার করে উঠেন।

তার চিৎকারে মিনজিয়ার বাবাসহ প্রতিবেশিরা এসে মিনজিয়াকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।এ ঘটনায় মিনজিয়ার ভাই বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার কোন কারন না পাওয়ায় পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..