চ’বির ছাত্রলীগ নেতারা “খালেদা জিয়া” হলের ফলক তুলে ফেলেন

চৈতী সেন( চবি প্রতিবেদক):চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বেগম খালেদা জিয়া হলের নামফলক তুলে ফেলেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।মঙ্গলবার বিকেলে চবি ছাত্রলীগের নেতাকর্মীরা হলে গিয়ে নামফলকটি তুলে ফেলেন।

একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা খালেদা জিয়া হলের নাম কালো কালি দিয়ে মুছে দেন। এ সময় তারা হলটি বীর প্রতীক তারামন বিবির নামে নামকরণ করার দাবি জানান।

এ বিষয়ে চবি ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. মনছুর আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ও জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতাকারী কারো নামে এ বিশ্ববিদ্যালয়ে কোন হল থাকতে পারে না। ওই হলের নাম বীর প্রতীক তারামন বিবির নামে করার দাবি জানাচ্ছি। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি।

বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট মো. আবুল কাসেম বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলাপ-আলোচনা করে সিদ্বান্ত নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।