তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বাসিন্দা মনর উদ্দীন মিয়াজী (গাইন) আবদুল হক এর ছোট ছেলে আবদুল রশিদ মিয়াজী (৩২) চট্রগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে ৩০ মে রোজ শনিবার ভোরে করোনা উপসর্গ জ্বর নিয়ে মৃত্যুবরণ করেন।
সবুজ বাংলাদেশ এবং ইত্তিহাদুন নাস ফাউন্ডেশন (ইনাফা) এর যৌথ আয়োজনে লাশটি দাফন করেন দুইটি সংগঠন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশন এর তত্ত্বাবধায়নে দাফন সম্পূর্ণ হয়।
দাফন টিম লিডার হিসেবে ছিলেন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, অন্য সদস্যরা ছিলেন ইনাফা সভাপতি জয়নাল উদ্দীন রুমি,
সবুজ বাংলাদেশ চন্দ্রগঞ্জ সভাপতি ইমরান হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক মিজান উদ্দীন, সদস্য নজরুল ইসলাম জুয়েল, এরফাত হোসেন অমি, ইনাফা সদস্য হাফেজ মাহমুদ আব্বাসি, জুয়েল সদস্য ইনাফা সহ প্রমূখ।
সবুজ বাংলাদেশ ইনাফার দাফন কাজের নিরাপদ সামগ্রী দেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারী, ফ্রি গাড়ি সার্ভিস দিয়ে সহযোগীতা করেন রায়পুর পৌর আহবায়ক জামসেদ কবির বাক্কি বিল্লাহ্।
সংগঠন দুইটি গত ১৭মার্চ সবুজ বাংলাদেশ ইনাফা চরশাহী ইউনিয়নে মোস্তাফিজুর রহমান নামে একজন অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা করোনায় মৃত্যুবরণ করেন তার লাশ দাফন করেন।




