× Banner
সর্বশেষ
১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

চট্টগ্রাম পতেঙ্গায় চলছে অনুমোদনবিহীন গাড়ি

admin
হালনাগাদ: বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রাম:: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গ-ইপিজেড এলাকার আনাচে কানাচে বাড়ছে রেজিস্ট্রেশনবিহীন পরিবহন। নামে বেনামে কিছু সংগঠনের নাম ব্যবহার করে প্রশাসনকে মোটা অংকের মাসোহারা দিয়ে পরিবহনগুলি দেদারসে চলছে রাস্তায়। কিছু পরিবহনে বিআরটিএ’র অনুমোদন থাকলেও কোন পরিবহন চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স। রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করলেও যেন তারা দৃষ্টিহীন। আইন প্রয়োগ করা হয়না এই সব অবৈধ পরিবহন ও ড্রাইভারদের উপর। বিভিন্ন রেজিস্ট্রেশন নম্বরধারী সংগঠন, স্থানীয় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ মিলে মাসোহারার বিনিময়ে অবৈধ পরিবহনগুলিকে রাস্তায় চলাচল করার অনুমোদন দেয়ার চিত্র সরেজমিনে ঘুরে দেখা গেছে পতেঙ্গা-ইপিজেড এলাকায়।

জানাগেছে, পতেঙ্গা-ইপিজেড ইন্ডাষ্ট্রিয়াল এলাকা হওয়াতে একটি ঘনবসতি এলাকা। এতে স্থানীয়রা ব্যতিত কয়েক লাখ শুধু গার্মেন্টস কর্মীর বসবাস। শ্রমিকদের অফিস যাতায়তের ক্ষেত্রে পরিবহনের প্রয়োজনীয়তাকে কাজে লাগিয়ে সরকার দলের নাম ভাঙ্গিয়ে কতিপয় নামধারী শ্রমিক নেতা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। প্রশাসনের সাথে লিয়াজু করে কয়েকটি সংগঠনের নামে রাস্তায় অবৈধ পরিবহন চলাচলের বৈধতা দিচ্ছে। অবৈধ পরিবহনের চালকরাও অবৈধ(ড্রাইভিং লাইসেন্সবিহীন)। পতেঙ্গা-ইপিজেড এলাকায় অবৈধ পরিবহনের সংখ্যা আনুমানিক ৩ হাজারের অধিক। অনুমোদনবিহীন পরিবহনের মধ্যে রয়েছে- বিদ্যুৎ চালিত টমটম, এইচ পাওয়ার(গ্যাস চালিত টমটম), মাহেন্দ্র ও সিএনজি।

জসিম উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি জানান, পতেঙ্গা-ইপিজেড এলাকার অলিতে গলিতে চলছে আহরহ অবৈধ বিদ্যুৎ চালিত টমটম, এইচ পাওয়ার ও সিএনজি। ড্রাইভারদের কোন লাইসেন্স নেই। অদক্ষ ড্রাইভারদের বেপরোয়া গাড়ী চালানোর কারণে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। চলে যাচ্ছে অনেক পরিবারের একমাত্র উপার্জকের প্রাণ। অবৈধ পরিবহন ও লাইসেন্সবিহীন ড্রাইভারদের রাস্তায় চলাচলের সুযোগ দেয়াতে রাষ্ট্র হারাচ্ছে বড় অংকের রাজস্ব। প্রশাসন আইনের রক্ষক হয়ে ভক্ষণ করছে রাষ্ট্রের পাওয়া এই রাজস্ব। কতিপয় চাঁদাবাজদের হাতে চলে যাচ্ছে দেশের উন্নায়নের কাজে লাগানো যেত এমন সব রাজস্ব। শ্রমিক নেতা নামধারী নেতারা সরকার দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে আসলেও কেউ স্থানীয় রাজনীতির সাথে জড়িত নয় বলে জানান সরকার দলের স্থানীয় নেতারা।

জানাগেছে, পতেঙ্গা-ইপিজেড এলাকায় পাঁচটি সংগঠনের নামে চলছে অবৈধ সব পরিবহন। সংগঠনগুলো হলো- ২২৩০, ১৪৪১, ১৪৮৭, ২৬৫৯ ও ১৩৪৯। এইসব সংগঠনের নেতারা হলেন- মোশাররফ, সাইফুল, দুলাল, আব্দুল, নাসির কোম্পানি ও জামাল প্রমুখ।

জানতে চাইলে সংগঠনের নেতারা জানায়, আমরা সবাইকে দিয়ে রাস্তায় গাড়ী চালায়। আপনি যার সাথে কথা বলবেন তাকেও মাসিক টাকা দেয়া হয়। টিআই, ডিসি এমনকি পুলিশ কমিশনারও এখান থেকে টাকা পায়। সকল প্রশাসনকে ম্যানেজ করেন আমাদের নেতা মোশাররফ। আপনার কিছু বলার থাকলে তার সাথে কথা বলেন।

এবিষয়ে পতেঙ্গা থানা এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জসিম উদ্দিন মাসোহারা নেয়ার কথা অস্বীকার করে বলেন, এইসব পরিবহন সংগঠনের নামে চলে। বিআরটিএ তাদের অনুমোদন দিয়েছে। এব্যাপারে পুলিশ কমিশনারও জানে। ড্রইভিং লাইসেন্সের ব্যাপারে তিনি কোন সদোত্তর দিতে পারেন নি। (ধারাবাহিক প্রতিবেদন চলবে)।


এ ক্যটাগরির আরো খবর..