× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

চট্টগ্রাম- পটিয়ায় “সৌদিয়া” বাস চাপায় স্কুল ছাত্রীসহ নিহত ২

admin
হালনাগাদ: শনিবার, ১ জুলাই, ২০১৭

রাজিব শর্মা/চট্টগ্রাম প্রতিবেদকঃ পটিয়ায় সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপায় স্কুল ছাত্রীসহ সিএনজি অটো রিক্সার দুই যাত্রী নিহত হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ১টায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পটিয়া জঙ্গলখাইন পাইরোল বড়ুয়া পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এতে সিএনজি চালকসহ আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। বাসের চাপায় নিহতরা হলেন পটিয়া পৌর সদরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আদু তালুকদার বাড়ির মো. রফিকের মেয়ে ও স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১২) ও বোয়ালখালী
উপজেলার কধুরখিল গ্রামের মাহমুদুর রহমানের ছেলে মোবারক উল্লাহ (২২)। আহতরা হলেন পটিয়া পৌরসদরের ৫নং ওয়ার্ডের আদু তালুকদার বাড়ির আবদুস সালামের মেয়ে উর্মি আকতার (১৪), সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (৩), সাইফুল ইসলাম (৪৫), আসমা আকতার (১৩)। আহতদের মধ্যে সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি। গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। গুরুতর আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পঞ্চম দিন শুক্রবার পটিয়া পৌর সদরের ৫নং ওয়ার্ডের আদু তালুকদার বাড়ীর মো. রফিকের পরিবার সিএনজি অটোরিক্সা নিয়ে বেড়াতে বের হন। তাদের সিএনজিটি (চট্টগ্রাম থ-১২-৫৭৩৪) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জঙ্গলখাইন পাইরোল বড়–য়া পাড়া এলাকায় পৌছালে কক্সবাজারমূখী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী (চট্টমেট্রো ব-১১-২৭৮) চেয়ারকোচটি চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি অটো রিক্সাটি ধুমড়েমুচড়ে যায়। টেক্সিতে থাকা যাত্রীদের সবাই গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস ও যুবক মোবারক উল্লাহকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের উপ- পরিদর্শক মো. মহিউদ্দিন ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘাতক বাসটি আটক ও ধুমড়েমুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করেন। তবে চালক পলাতক রয়েছে বলে হাইওয়ে পুলিশের এসআই মো. মহিউদ্দীন জানান। স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস পটিয়া পৌরসদরের আবদুর রহমানের বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

নিহত জান্নাতুল ফেরদৌসের আত্মীয় জুহরা বেগম জানায়, জান্নাতুল ফেরদৌস নয়াহাট বাদামতল এলাকায় ফুফার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। ফেরদৌসের মা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করে সে নিজের পড়ালেখাটা চালিয়ে যাচ্ছিল। বাসের চাপায় অকালে জান্নাতুল ফেরদৌস না ফেরার দেশে চলে গেল।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাড়ির ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না দিলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..