চট্টগ্রাম জেলার ৩০৪ জন বীর মুক্তিযোদ্ধা পেল প্রধানমন্ত্রীর উপহার

চট্টগ্রাম জেলার ৩০৪ জন বীর মুক্তিযোদ্ধা পেল প্রধানমন্ত্রীর উপহার

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের অধীন ১৪টি উপজেলার ৩০৪ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে  প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ নগরীর রউফাবাদস্থ নতুন মুক্তিযোদ্ধা ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
উপহার সামগ্রীর মধ্যে ছিল- ১টি লুঙ্গি,২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।