× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক

চট্টগ্রাম ইপিজেটে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম ইপিজেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  ‘অ্যাডামস ক্যাপ’ নামে কারখানাটির ৭ তলা ওই ভবনে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে। এ পর্যন্ত তাদের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, দুপুর পৌনে দুইটার দিকে কারখানায় আগুনের সংবাদ পেয়েছি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র জানায়, আগুন নেভানোর কাজে সহযোগিতা করছে বাংলাদেশ নৌবাহিনীর ৬টি ইউনিট। বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার সার্ভিসের ইউনিটও কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন জানান, সাত তলা ভবনের ৫, ৬, ৭ তলায় আগুন লেগেছে।  এ পর্যন্ত তাদের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতি বা হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..