× Banner
সর্বশেষ
আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ

চট্টগ্রামে ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর অক্সিজেন ও টাইগারপাস বাটালি হিল এলাকায় পৃথক ভবন থেকে পড়ে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, অক্সিজেন ব্যাপারি পাড়া এলাকায় মুক্তিযোদ্ধা আবুল খায়েরের পুরোনো ভবনে মেরামত কাজ করার সময় মো. আবদুর রহমান (৪৫) তিন তলা থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে বিকেল সাড়ে তিনটায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবদুর রহমান নিজে শ্রমিকের কাজের পাশাপাশি নবীন ঠিকাদার হিসেবেও কাজ করতেন জানিয়ে আলাউদ্দিন তালুকদার বলেন, তিনি কক্সবাজারের কুতুবদিয়া দরবার ঘাটা এলাকার লেমশীখালী ইউনিয়নের নূর আহমদের ছেলে।

খুলশী থানার এসআই শঙ্কর দাশ জানান, রোববার (২১ জানুয়ারি) সকালে টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্মাণাধীন একটি ভবনে রং করার সময় চন্দন পাল (৩০) নামের একজন শ্রমিক সাত তলা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি ফটিকছড়ির পালপাড়ার ফকিরাচান এলাকার ভারত পালের ছেলে।

চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ও থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান এসআই শঙ্কর।


এ ক্যটাগরির আরো খবর..