× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

চট্টগ্রামে বিপুল পরিমান নকল ঔষধসহ ১ ব্যক্তি আটক, যা লিখেন ১৮ চিকিৎসক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরে ভেজাল ওষুধ ও ভেজাল ওষুধ প্যাকেজিংয়ের বিপুল পরিমাণ সামগ্রীসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোররাত ৪টার দিকে খুলশী থানার লালখান বাজার পশ্চিম হাইলেভেল রোড়ের একটি বাসায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতার মো. সাইদুল ইসলাম (৩৮) শরিয়তপুর জেলার নুরিয়া থানার নওগাঁও শেখ বাড়ীর বাসিন্দা আবুল হোসেন শেখের ছেলে।

সূত্রমতে, আটক সাইদুল জানিয়েছেন বন্দরনগরীর বেশ কয়েকজন স্বনামধন্য চিকিৎসক মাসে মাত্র ১০-২০ হাজার টাকার বিনিময়ে এসব ভেজাল ওষুধ রোগীদের সেবনের জন্য ব্যবস্থাপত্রে নির্দেশনা দেন। এসব চিকিৎসকের মধ্যে ১৮ জনের নাম সাইদুল প্রকাশ করেছেন।

১৮ চিকিৎসক হলেন- এম এ রউফ, আলী আজগর, চন্দন কুমার, আশীষ কুমার চৌধুরী, সাকলিন, ফরহাদ আলী রাজু, রিপন দে, আবরার হাসান, শিমুল কুমার, মহিউদ্দিন সিকদার, আরমান, জসিম, অসীম বড়ুয়া, তৌহিদুল আলম, আব্দুর রব, সাদিক হোসেন, অনিক চৌধুরী এবং রাজীব চৌধুরী।

কয়েকজন চিকিৎসকের নাম পাওয়ার কথা স্বীকার করলেও এ বিষয়ে কোন তথ্য দিতে রাজি হননি অভিযানে নেতৃত্ব দেওয়া নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (এডিসি-কাউন্টার টেরোরজিম) পলাশ কান্তি নাথ।

গোয়েন্দা পুলিশ জানায়, অভিযানে ওই বাসায় নুটরিয়াজ নামের ওষুধের ১ হাজার ২৪০টি প্যাকেট পাওয়া যায়। এ ছাড়া একোজ সফ্টজেলস নামে ওষুধের ৬৭টি প্যাকেট, একিউরাল সফ্টজেলস নামের ওষুধের ২০টি প্যাকেট, কাফরাল ট্যাবলেট নামের ওষুধের ১ হাজার ৩০০ প্যাকেট, প্রোবায়োটিক-৪ ক্যাপসুলের ৬টি প্যাকেট, ফ্যাট লস গ্রীন টি এক্সট্র্যাক্ট সফ্টজেল ক্যাপসুলের ৫টি প্যাকেট, উইন কেল ওষুধের ১৪টি প্যাকেট, উইন গোল্ড ওষুধের ১৪টি প্যাকেট, উইন প্লাসের ৮টি প্যাকেট, কাটিয়াম ওষুধের ১৭টি কৌটা, অ্যামিনো আল্ট্রা ওষুধের ৩০টি কৌটা, ইউনি পলেন ওষুধের ৩৫টি কৌটাসহ বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি) পলাশ কান্তি নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম হাইলেভেল রোড়স্থ তাহের সাহেবের বিল্ডিয়ের নীচ তলায় সাইদুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইদুল জানিয়েছে, বিভিন্ন নামীয় ভেজাল ওষুধ প্যাকেজিং করে তৈরী করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল সে। এ ছাড়া বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারদের মাধ্যমে রোগীদের এসব ভেজাল ওষুধ প্রেসক্রাইব করে আসছিল সাইদুল। তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..