চট্টগ্রামে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় ইউডি মামলা

শোভন দত্ত, চট্টগ্রাম: সদ্য প্রয়াত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর চকবাজার থানায় নিহত ঝন্টু দাসের ভাই অরুণ দাস মামলাটি দায়ের করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা দি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, দুপুরে নগরীর আসকার দীঘিরপাড়ে রীমা কমিউনিটি সেন্টারে মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলিত হয়ে ১০ জন নিহত হন। আহত হন আরো অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।