× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুদের নাগরিক হিসেবে মর্যাদা নিশ্চিত করবে -সেক্রেটারি

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
জামায়াত ক্ষমতায়

জামায়াত ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়ন এবং সংখ্যালঘুদের নাগরিক হিসেবে মর্যাদা নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে মতিঝিল থানা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

রফিকুল ইসলাম খান বলেন, প্রয়োজনীয় সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট আইডিয়া পেশ করুন। দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার ইচ্ছা আপনাদের নেই, সেটি জাতির সামনে পরিষ্কার করুন।

আগামী দিনে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের মর্যাদা বাড়বে জানিয়ে তিনি আরও বলেন, সব সেক্টরে নারীদের অংশগ্রহণ থাকবে। ইসলামি সমাজ প্রতিষ্ঠা হলে নাগরিক অধিকার আরও বেশি ভোগ করবেন অমুসলিমরা। জামায়াত অমুসলিমদের সংখ্যালঘু মনে করে না, দেশের নাগরিক মনে করে।

আওয়ামী লীগ ১৮ কোটি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল উল্লেখ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, দেশের মানুষের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল আওয়ামী সরকার। নিরপরাধ জামায়াত নেতাদের বিচারের নামে তামাশা করে ফাঁসি দিয়েছে। সেই ট্রাইব্যুনালে তাদের বিচার কাজ শুরু হয়ে গেছে। গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ দোসরদের বিচার হবে, ফাঁসিতে ঝুলতে হবে, জাতি তাদের ক্ষমা করবে না।

রফিকুল ইসলাম পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসারও জোর দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..