× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

চট্টগ্রামের বিভিন্ন পার্ক- রেস্তোরাঁর ভালোবাসার নামে চলছে অশ্লীলতা

admin
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই চলে এসেছে প্রেম-ভালোবাসা। এটি একটি পবিত্র বন্ধন। সেই প্রেম-ভালোবাসার নামে সমাজে প্রতিনিয়ত চলছে অশ্লীলতা ও ধোঁকাবাজি। ভালোবাসার নামে ছেলে-মেয়েরা নষ্ট করছে নিজেদের জীবন। সরে যাচ্ছে পরিবার থেকে। বর্তমান সমাজের আবেগ মিশ্রিত অশ্লীল ভালোবাসা শুধু জীবন কেড়ে নেয় না বরং একটা পরিবারকে সমাজ অপমানিত, লাঞ্ছিত করে। সমাজে পরিবারের সম্মান ধূলিসাৎ করে দেয়। সুন্দরভাবে সমাজে জীবন যাপনে বাধা সৃষ্টি করে কিন্তু, তবুও আমরা আবেগের বশীভূত হয়ে ছুটে চলি ভালোবাসা নামক মরীচিকা, অস্তিত্বহীনের পিছু।

চট্টগ্রামের বিভিন্ন পার্ক- রেস্তোরাঁর ভালোবাসার নামে চলছে আবার এমনও নজির আছে প্রেমিক প্রেমিকা একই সাথে করছে নেশা এবং আবদ্ধ হচ্ছে শারীরিক সম্পর্কে। বর্তমান সমাজে প্রেম ভালোবাসা মানে শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধতা থাকা। চট্টগ্রামের বিভিন্ন পার্কসহ নামিদামি রেস্টুরেন্টে শিক্ষার্থীদের চলছে অবাধ মেলামেশা।

একটি ছেলের প্রেমিকা নেই তার মানে সে স্মার্ট না, এমনই মনে করে সে নিজেকে। বহির্বিশ্বের মত আমাদের সমাজেও এখন চলছে লিভ টুগেদার। স্বামী-স্ত্রীর নাম দিয়ে থাকছে একই ফ্ল্যাটে মাসের পর মাস। তারা নিজেরাও জানে না তাদের ভবিষ্যৎ কি। স্কুলের আশপাশে বিভিন্ন রেস্টুরেন্টে করছে অশ্লীলতা।দেখেও না দেখার ভান করে সরে যাচ্ছে বিভিন্ন পেশার মানুষ। প্রেমিক প্রেমিকাকে ছোট ছোট হোটেল গুলো ভাড়া দিচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

বাবা মার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে খরচ করছে প্রেমিকার পিছনে। অন্যদিকে পিছিয়ে যাচ্ছে নিজের জীবনের স্বপ্ন থেকে। ধোঁকা খাচ্ছে ছেলে মেয়ে উভয়। শৃঙ্খলা সমাজ পরিণত হচ্ছে বিশৃঙ্খলায়, এর জন্য দায়ী করছে একে অপরকে। ভালোবাসার নামে অশ্লীল, নোংরা খেলা থেকে বিরত রাখতে হবে নিজেকে। তাহলেই আমরা ফিরে একটি সুস্থ সমাজ।


এ ক্যটাগরির আরো খবর..