× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

ঘুষ নেওয়ার অভিযোগে এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা

admin
হালনাগাদ: সোমবার, ১ অক্টোবর, ২০১৮

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে শাহাবাগ থানায় মামলা করেছেন ব্যারিষ্টার নাজমুল হুদা। শাহাবাগ থানার ওসি আবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির সাবেক এই নেতা সোমবার বিকেলে শাহাবাগ থানায় মামলাটি করেন।  আবুল হাসান জানান, এটা দুর্নীতির মামলা হওয়ার কারণে তা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মামলার নম্বর ৪৯।

এদিকে যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১ অক্টোবর) দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২ লাখ ৮০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩০ লাখ টাকায়) দিয়ে বাড়ি ক্রয়, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

এর আগে সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুই ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৪ কোটি টাকা ঋণ নিয়ে এসকে সিনহার ব্যাংক এ্যাকাউন্টে দেয়ার অভিযোগ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..