× Banner
সর্বশেষ
শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া

ঘুমন্ত স্বামীকে গরম পানি ঢেলে ঝলসে দিলেন স্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ  ঘুমন্ত অবস্থায় স্বামীর গাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে স্ত্রী। এরপর থেকে স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানীর কল্যাণপুরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ স্বামীর নাম রাজা মোল্লা (৩৩)। তার স্ত্রীর নাম সেলিনা আক্তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজা মোল্লার ভাই রাজীব মোল্লার অভিযোগ, রাজা ও সেলিনার প্রায় ১০ বছর বিয়ে হয়েছে। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হয়। গতকাল রাতে খাওয়ার সময় তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে সেলিনা ঘুমন্ত রাজার গায়ে গরম পানি ঢেলে দেন। এর পর থেকে সেলিনাকে পাওয়া যাচ্ছে না। সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ রাজাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানেন। রাজীব বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..