× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট

ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে হত্যা; সৎ মা সাজেদা গ্রেফতার

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
bagerhat

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমিয়ে থাকা ৩ বছরের এক শিশুকে বিছনা থেকে চুরি করে নিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ২ টার দিকে পুটিখালী গ্রামের কৃষক আসাদুল খানের ছেলে সিফাত খানকে ঘর থেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার দুপুরে পাশ্ববর্তী বাগানের ডোবায় পাওয়া যায় তার মরদেহ।

এ ঘটনায় শিশুটির মা লাভলী বেগম বুধবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার একমাত্র আসামি লাভলী বেগমের সতীন সাজেদা বেগমকে(৪৫) গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার বাগেরহাট আদালতে প্রেরণ করেছে।

জানা গেছে, ঘটনার রাতে আসাদুল খান তার প্রথম স্ত্রীকে নিয়ে রাত ১ টার দিকে ঘরের দরজা খোলা রেখে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পরে তারা ঘরে ফিরে দেখেন শিশু সিফাত নেই। পারিবারিক কলহের কারনে আসাদুলের ২য় স্ত্রী সাজেদা বেগম সিফাতকে চুরি করে নিয়ে হত্যা করে ডোবায় ফেলে রেখেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, শিশু সিফাত হত্যা মামলার একমাত্র আসামি তার সৎ মা সাজেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..