ঘাম থেকে রেহাই পেতে যা করবেন

স্বাস্থ্য ডেস্ক: শরীরের অতিরিক্ত ঘাম দূর করতে সুতির পোশাক এবং ঢিলেঢালা পোশাক তো অবশ্যই পরবেন। এর সঙ্গে ঘাম থেকে রেহাই পেতে আরো কিছু কাজ করতে পারেন। জীবনযাত্রা-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে এ বিষয়ে কিছু পরামর্শ।

১. মদ্যপান না করা

কারো যদি মদ্যপানের অভ্যাস থাকে, তবে এটি ত্যাগ করুন। গবেষণায় বলা হয়, মদ্যপান অ্যাডরেনালাইন নিঃসরণ করে। এতে অতিরিক্ত ঘাম হয়। বেশি মদ্যপান পরবর্তী দিনের অতিরিক্ত ঘামের কারণ হয়। ঘামের মধ্য দিয়ে শরীর বিষাক্ত পদার্থগুলো বের করে দেয়।

২.অ্যাপেল সিডার ভিনেগার

ঘুমের আগে বোগলে সামান্য পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার দিন। এটি শরীরে পিএইচের ভারসাম্য রক্ষা করে। ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করে। এটি পরের দিন ঘাম কম করবে।

৩. বাতাবি লেবুর রস

বাতাবি লেবুর রস বোগলে দিতে পারেন। এটি গন্ধ দূর করতে সাহায্য করবে এবং ঘাম কম করবে।

৪. পানি পান করুন

পানি পান করা শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করবে। অতিরিক্ত ঘামের সমস্যা থাকলে পানি পান করুন। এটি ঘাম প্রতিরোধের একটি সহজ উপায়।

৫. কফি কম পান করুন

কফি অ্যাডরেনালাইন উৎপন্ন করে। এতে বেশি ঘাম হয়। অতিরিক্ত ঘাম হলে এবং বেশি কফি পানের অভ্যাস পরিত্যাগ করুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।