ঘাতক মিলনের ৭ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি: প্রেমের নামে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় মাদারীপুরের ডাসার থানার আলিসাকান্দি গ্রামের স্কুল ছাত্রী নিতু (১৬) কে ছুরিকাঘাত করে হত্যা মামলায় থানা পুলিশ মিলন মন্ডলকে ৭ দিনের রিমান্ড দাখিলকৃত আবেদন শনিবার সন্ধায় বিশেষ কার্যদিবসে ম্যাজিস্ট্রেট ফৌজিয়া হাফসার আদালতে শুনানী শেষে রিমান্ডের আবেদন না-মঞ্জুর করেছে। একই সাথে আসামীর জামিনের আবেদনও না-মঞ্জুর হয়।

উল্লেখ্য, গত সোমবার  আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বায়েজিদ আসামীকে হাজির করে ৭দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট ফৌজিয়া হাফসার আদলতে আসামী ১৬৪ ধারামতে ঘটনার বর্ননা দিয়ে হত্যার দায় স্বীকার করে আদালত জবানবন্দী গ্রহন করে জেলহাজতে প্রেরন করে।

ডাসার থানার নবগ্রাম এলাকার আলিসা কান্দি গ্রামের নির্মল মন্ডলের মেয়ে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর নিতু স্কুলে আসার সময় একই গ্রামের বিরেন্দ্র নাথ মন্ডলের বখাটে ছেলে মিলন মন্ডল (১৮) নিয়মিত প্রেম নিবেদন করে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু স্কুল ছাত্রী নিতু তা প্রত্যাখ্যান করায় সে ক্ষিপ্ত হয়ে স্কুলে আসার সময় পথেমধ্যে ছুরিকাঘাত করে রবিবার সকালে হত্যা করে। এ সময় গ্রামবাসী বখাটে মিলন মন্ডলকে আটক করে পুলিশে দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।