× Banner
সর্বশেষ
শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি

গ্লোবাল লিডারশিপ ফোরামের অতিথি খালেদা

admin
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্র্টার: গ্লোবাল লিডারশিপ ফোরামের একটি অনুষ্ঠানের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

আগামী ১২ মার্চ ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তবে বিএনপি নেত্রী ওই অনুষ্ঠানে যোগ দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন জানিয়েছেন, গত ২০ জানুয়ারি আমন্ত্রণপত্রটি পাঠানো হয়েছে। এতে অনুষ্ঠানের অভ্যর্থনা কমিটির কো-চেয়ারম্যান প্রাক্তন প্রধান বিচারপতি আরসি লাহোতি ও ভাইস চেয়ারম্যান নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী রাড লুবার্সের স্বাক্ষর রয়েছে।

দলীয় সূত্র বলছে, বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফরের সময় থেকেই তার ভারত সফরের বিষয়টি জোরালোভাবেই আলোচিত হচ্ছে। বিশেষ করে দলটিকে যখন ভারতবিদ্বেষী হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত করা হচ্ছে। ভারতের সঙ্গে বিএনপির উষ্ণ সম্পর্ক তৈরিতে চেষ্টা করছে দলটির কূটনৈতিক দিক দেখেন এমন নেতারা।

ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি-বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার খবরে চূড়ান্ত ফলাফলের আগেভাগেই অভিনন্দন জানিয়েছিলেন বিএনপি। প্রত্যাশা ছিল, বাংলাদেশে নতুন নির্বাচনের ব্যাপারে সরকারকে চাপ দেবে ভারত। কিন্তু বিএনপির সেই প্রত্যাশা বাস্তবে রূপ নেয়নি। সেজন্য খালেদা জিয়ার সম্ভাব্য ভারত সফরের দিকে তাকিয়ে ছিল দলটি।

দলের দায়িত্বশীল এক নেতা ইঙ্গিত দিয়েছেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির দায়িত্বশীলদের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত হলে ওয়ার্ল্ড কালচার ফেস্টিভ্যালের ওই অনুষ্ঠানের যেতে পারেন খালেদা জিয়া।


এ ক্যটাগরির আরো খবর..