× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক অন্যায়কারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না -তথ্যমন্ত্রী নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন এসপি  হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নিলেন এ্যাড. এম এ মজিদ ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’ সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার খাল খনন কৃষি উৎপাদন বাড়ানোর যুগান্তকারী পদক্ষেপ – শ্রমমন্ত্রী

ডেস্ক

গ্র্যান্ড স্ল্যামে আর খেলবেন না ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
sania mirza

গ্র্যান্ড স্ল্যাম টেনিসকে বিদায় জানালেন ভারতীয় টেনিসের অগ্রদূত সানিয়া মির্জা। আজ ২২ বছর আগের সঙ্গী রোহান বোপান্নাকে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে অংশগ্রহন শেষে  গ্র্যান্ড স্ল্যাম টেনিসকে বিদায় জানান তিনি।

আগে থেকে প্রস্তুতি নিয়েই মেলবোর্ন পার্কে এসেছিলেন ভারতের সেরা টেনিস তারকা হিসেবে বিবেচিত ৩৬ বছর বয়সি মির্জা। ক্যারিয়ারের সর্বশেষ গ্র্যান্ড স্ল্যামে মির্জা-বোপান্না জুটি ৭-৬ (৭/২) ও ৬-২ গেমে হেরে যায়  ব্রাজিলের লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোস জুটির কাছে।

ম্যাচ পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে কান্নায় ভেঙ্গে পড়েন মির্জা। এ সময় ছয় বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী (তিনবার ডাবলস ও তিনবার মিক্সড ডালস ) ভারতীয় টেনিসের রানী বলেন, ‘১৪ বছর বয়স থেকে রোহান আমার পার্টনার। আমরা জাতীয় চ্যাম্পিয়নশীপে  শিরোপা জয় করেছিলাম।

দীর্ঘ ২২ বছর আগের কথা। তখন তার চেয়ে ভালো ব্যক্তির কথা আমি ভাবতে পারতাম না। সে আমার সেরা সঙ্গী এবং বন্ধুদের একজন। আজ তাকে সঙ্গী করে শেষ ম্যাচটি খেলে আমার ক্যারিয়ারের ইতি টানলাম। মির্জা বলেন,‘ গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ার থেকে অবসরের জন্য আমার কাছে এর চেয়ে বেশী উপযুক্ত ব্যক্তি বা স্থান আর হতে পারে না।’

পাকিস্তানের  ক্রিকেট দলের সাবেক  অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করেছেন সানিয়া। তাদের ঘরে একটি ছেলেও রয়েছে। তার সামনে শেষ ম্যাচটি খেলতে পারাটা সানিয়ার জন্য ছিল দারুন ব্যাপার। মির্জা বলেন,‘ আমি কখনো ভাবতে পারিনি আমার সন্তানের সামনে একটি গ্র্যান্ড স্ল্যাম খেলতে পারব। সুতরাং আমার বাবা-মা এবং চার বছরের ছেলের সামনে ম্যাচটি ছিল সত্যিকার অর্থে বিশেষ কিছু।’

মির্জা ছিলেন প্রথম কোন ভারতীয় তারকা যিনি তার জন্মস্থান হায়দ্রাবাদে ২০০৫ সালে প্রথম ডব্লিউটিএ এককের শিরোপা জয় করেছিলেন। একই বছর তিনি ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছান এবং ২০০৭ সালে তিনি বিশ্বের শীর্ষ ৩০ নারী টেনিস তারকার তালিকায় স্থান পান।

তবে কব্জির ইনজুরির কারণে তিনি দ্বৈত ইভেন্টের দিকে মনোযোগ দেন এবং সুইস কিংবদন্তী মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে জয় করেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। আগামী মাসে দুবাইয়ে একটি টুর্নামেন্ট খেলে সব ধরনের টেনিসকেই বিদায় জানাবেন সানিয়া মির্জা। প্রায় এক যুগেরও বেশী সময় ধরে সেখানে বসবাস করছেন তিনি। সম্প্রতি দুবাইয়ে  একটি টেনিস একাডেমিও প্রতিষ্টা করেছেন সানিয়া মির্জা।


এ ক্যটাগরির আরো খবর..