× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

গ্রেপ্তারকৃত তানিম ১০ ‍দিনের রিমান্ডে

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

কিশোরগঞ্জ প্রতিনিধি: শোলাকিয়ায় পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত জাহিদুল হক তানিমকে ১০ ‍দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার রাতে তাকে জেলা প্রথম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুরশেদ জামান। পরে আদালতের বিচারক আবদুস সালাম খান তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ঈদের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের পাশে পুলিশের ওপর জঙ্গি হামলা হয়। এ সময় তারা পুলিশের ওপর বোমা হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে জহিরুল নামে এক পুলিশ সদস্য মারা যান। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনছারুল নামে আরেক পুলিশ সদস্য মারা যান। এ সময় গোলাগুলিতে ঝর্ণা রানী ভৌমিক নামে স্থানীয় এক নারী নিহত হন। সে সময় পুলিশের গুলিতে আবির রহমান নামে এক জঙ্গি নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..