× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

গ্রুপপর্বেই বিদায় ম্যানইউর

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: উলফসবার্গের বিপক্ষে ৩-২ গোলে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিলো লুইস ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেড।

বুধবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হয়।

এদিন ম্যাচের দশম মিনিটে মার্শিয়ালের গোলে প্রথমে লিড পায় ম্যানইউ। ১৩ মিনিটে নালদোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। কিন্তু কিছু বুঝে উঠে আসার আগেই ম্যাচের ২৯ মিনিটে ভিয়েরিনহার গোলে লিড দ্বিগুণ করে উলফসবার্গ। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় উলফসবার্গ।

বিরতির পর ম্যাচের ৮২ মিনিটে সমতায় ফেরে ম্যানইউ। গুইলাভোগুইয়ের আত্মঘাতী গোলে ভাগ্যের জোরে ২-২ এ সমতায় ফেরে ইউনাইটেড। কিন্তু ঠিক ২ মিনিট পরেই নালদোর গোলে আরও একবার নিজেদের এগিয়ে রাখে উলফসবার্গ। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হলে ৩-২ এর ব্যবধানে দারুণ জয় পায় উলফসবার্গ।

এই জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছনে ফেলে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে উলফসবার্গ। এদিকে এই মৌসুমে বারবার ডুবতে থাকা ম্যানইউ গ্রুপপর্ব থেকেই বিদায় নিলো।


এ ক্যটাগরির আরো খবর..