রাজধানীর শেওড়াপাড়ায় গ্যাস লাইনে অগ্নিকাণ্ড

রাজধানীর শেওড়াপাড়ায় গ্যাস লাইনে অগ্নিকাণ্ড

রাজধানী ঢাকার শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় তিন ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে গ্যাস লাইনে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্যাসের লাইনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গ্যাস লাইন বন্ধ করতে দেরি হওয়ায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।