ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক সিম কার্ড ব্যবহারে পুলিশ পরিচয়ে প্রতারণা

ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক সিম কার্ড ব্যবহারে পুলিশ পরিচয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক সিম কার্ড ও ৬টি মোবাইল ব্যবহার করে পুলিশ পরিচয়ে প্রতারণা যুবকের। অবশেষে গতকাল বৃহস্পতিবার ২৫ জুন ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় ধর্মপুর গ্রামের শহিদুল ইসলাম পুলিশ পরিচয় দিয়ে শতাধিক সিম কার্ড ও ৬টি মোবাইল ব্যবহার করে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলো।

গত ১৫ জুন মুক্তাগাছার জনৈক রুহুল আমীন সরকারী ধান ক্রয় সংক্রান্ত বিষয়ে শহীদুলের প্রতারণার শিকার হন। এ বিষয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন রুহুল আমিন। প্রতারনার এ বিষয়টি জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান অবহিত হয়ে জেলা ডিবি পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

জেলা ডিবি ওসি শাহ কামালের নেতৃত্বে ডিবির একটি দল তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গতকাল বৃহস্পতিবার এ প্রতারককে ঢাকার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করে।

জেলা ডিবি ওসি শাহ কামাল বলেন, পুলিশ পরিচয়ে প্রতারক শহীদুল ইসলাম মূলত পুলিশ লাইন সংশ্লিষ্ট স্থানে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।