× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

যশোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুন, ২০২০
ভাইয়ের হাতে ভাই খুন

আবুল কালাম আজাদ, যশোর: যশোরের সদর উপজেলার দিয়াপাড়া গ্রামে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম নজু কাজী (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
 আজ শুক্রবার ২৬ জুন সকাল ১০টার দিকে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজ্জাক কাজী পলাতক রয়েছে। নিহত নজু কাজী ওই গ্রামের গণি কাজীর ছেলে।
নিহতের ছেলে কাজী মনিরুল ইসলাম জানান, তার দাদা কয়েক মাস হলো মারা গেছেন। তার মৃত্যুর পর থেকে জমি-জমা নিয়ে তার বাবা নজু কাজী ও ছোট চাচা রাজ্জাক কাজীর সাথে বিরোধ চলছিল।
আজ সকাল ১০টার দিকে নিজ বাড়ির উঠানেই আবারো দুইভাইয়ের মধ্যে গোলযোগ শুরু হয়। দীর্ঘসময় বাকবিতন্ডার একপর্যায়ে রাজ্জাক কাজী একটি গাছিদা এনে নজু কাজীর গলায় কোপ দেয়। এরপর গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ঘটনার পর রাজ্জাক কাজীকে আটক করা হলেও অন্য চাচারা তাকে ছেড়ে দেয়।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় যশোর কোতোয়ালী থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টার সুমন কুমার ভক্ত জানান, পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে নজু কাজী খুন হয়েছেন। পুলিশ অভিযুক্ত রাজ্জাক কাজীকে ধরতে অভিযান শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..