গ্যাস-বিদ্যুতের‌ দাম বাড়ানোর চক্রান্ত বন্ধ করতে হবে

সম্প্রতি তেলের দাম কমানো হয়েছে। কিন্তু গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্ত চলছে। এই চক্রান্ত বন্ধ করতে হবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও  বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতাকর্মীরা।

এতে বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির নেতা রাজেকুজ্জামান রতন, বাসদ নেতা বজলুল রশিদ ফিরোজ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্যরা।

বক্তারা সমাবেশ থেকে গ্যাস ও বিদ্যুতের‌ মূল্য বাড়ানোর চক্রান্ত বন্ধ করতে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাসহ বিভিন্ন হত্যা ও গুমের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।