× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

গৌরীপুর উপজেলা যুবলীগ নেতা শহীদুল আলম হত্যার সকল আসামীদের খালাসের তীব্র প্রতিবাদ

admin
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন ১নং মইলা কান্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শহীদুল আলমকে অত্যন্ত নির্মম, নৃশংস ও চাঞ্চল্যকর খুনের মামলার সকল আসামীদের খালাস এর প্রতিবাদ জানাচ্ছেন গৌরিপুর উপজেলাবাসী।

জমি জমা সংক্রান্ত ঘটনায় নিজ গ্রামের আক্কাছ আলী ও তার সহযোগীদের দ্বারা বিগত  গত ০৮/০৮/২০১১ ইং তারিখ সকাল ১১টার দিকে ময়মনসিংহ শম্ভুগঞ্জ ব্রীজের পশ্চিমে রাস্তার উত্তর পার্শে প্রকাশ্য দিবালোকে ছোট ভাই জাহাঙ্গীর আলমের সখে আক্কাছ আলী ও তার সহযোগিদের ডেগারের উপর্যুপরি আঘাত করে। জাহাঙ্গীর আলম দ্রুত তার ভাই শহীদুল আলমকে মুমুর্ষ অবস্থায় পথচারীদের সহযোগিতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঐ দিন দিবাগত রাতে মৃত শহীদুল আলমের ছোট ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতয়ালী থানায় আক্কাস আলী, আঃ রহমান, আবু বক্কর, হুমায়ুন ও রিপনকে আসামী করে এজাহার দায়ের করেন। মামলা নং ৩৩/৮/২০১১

মামলাটি চাঞ্চল্যকর বিধায় ময়মনসিংহ জেলা আদালত থেকে ঢাকার স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন হয়ে ঢাকার দ্রুত বিচার ট্র্যাইবুনাল-৩ এ আসে। যার মামলা নং ২/১৭। এই মামলায় চার্জশীটে উল্লেখিত ৩০জন সাক্ষীর মধ্যে মোট ২২জন স্বাক্ষীকে বিজ্ঞ আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয় এবং আসামী পক্ষ থেকে স্বাক্ষীদেরকে ব্যাপক জেরা করেও তাদের বক্তব্য থেকে স্বাক্ষীদের একজনকেও সরাতে পারে নাই।

বিগত ২৬/৯/২০১৭ইং তারিখ উভয় পক্ষের যুক্তি তর্ক সমাপ্ত হলে বিজ্ঞ আদালত ৯/১০/২০১৭ইং তারিখ রায়ের জন্য দিন ধার্য করেন। উল্লেখ্য যে, উক্ত ট্রাইব্যুনালে সকল হত্যা মামলায় যুক্তি তর্ক শুনানী শেষে জামিনে থাকা আসামীদের জামিন বাতিল করে মামলার রায় পর্যন্ত জেল হাজতে রাখার আদেশ হয়ে থাকে। কিন্তু এ মামলার ক্ষেত্রে অত্র ট্রাইব্যুনালে ৯জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর জামিনে থাকা আসামী আব্দুর রহমান পলাতক হওয়া সত্ত্বেও রাষ্ট্রপক্ষের বিজ্ঞ বিশেষ পিপি উপস্থিত সকল আসামীর জামিন বাতিল পূর্বক মামলার রায় পর্যন্ত আসামীদেরকে জেল হাজতে রাখার জন্য জোরালো আবেদন করা সত্ত্বেও বিজ্ঞ আদালত অতীতের রেকর্ড ভঙ্গ করে আসামীদের জামিন বাতিল করে নাই।

গত ০৯/১০/২০১৭ইং তারিখে বেলা ২ঘটিকায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ বিচারক জনাব সাঈদ আহমেদ এক অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত রায় ঘোষণার মাধ্যমে সকল আসামীদের খালাস দিয়ে মামলা নিস্পত্তি করেন।

বাদী জাহাঙ্গীর আলম বলেন, ভাইয়ের এ নির্মম নৃসংশ হত্যাকাণ্ডের এক অনাকাঙ্খিত ও অসংস্তুষ্টিজনক রায় প্রচার করে সকল আসামীদেরকে খালাস প্রদান করেন। যার ফলে আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয় আমরা সকলে আদালতের মধ্যে কান্নায় ভেঙ্গে পড়ি। যেখানে প্রসিকিউশন পক্ষ আসামীদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে শতভাগ সক্ষম হয়েছেন। সেখানে বিজ্ঞ আদালত এক অনাকাঙ্খিত প্রচার ও প্রকাশ করে আমাদেরকে মর্মাহত করেছেন।

আমার ভাই শহীদুল হত্যা মামলায় ন্যায় বিচার হতে বঞ্চিত হওয়ায় আমরা এই রায়ের বিরুদ্ধে ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাব।

 


এ ক্যটাগরির আরো খবর..