× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদী পৌরসভায় আজ প্রথমবারের মতো ইভিএম-এ ভোটগ্রহণ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
বাজেট বরাদ্দ চূড়ান্ত

সকল জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে টানটান উত্তেজনা এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকীর মধ্যদিয়ে আজ বুধবার সকাল আটটা থেকে শুরু হচ্ছে জেলার গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত। একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।

পাশাপাশি যেকোনধরনের সংঘাত, হুমকি ও বহিরাগতদের মোকাবেলায় পুরো পৌর এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন। তবে প্রতিদ্বন্দী দুইজন প্রার্থীর আশঙ্কা যেহেতু প্রথমবারের মতো এ পৌরসভায় ইভিএম’এ ভোটগ্রহণ করা হবে, তাই ভোট কেন্দ্রে মোবাইল ফোন ও জগ মার্কার প্রার্থীর এজেন্টরা একত্রিত হয়ে সাধারণ ভোটারদের ভোট জোর পূর্বক মোবাইল ফোনে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। এছাড়া ভোটারদের কেন্দ্রে আসতে পথে পথে বাঁধা প্রদানের জন্য বহিরাগতদের ভাড়া করা হয়েছে।

সেমতে প্রিসাইডিং ও সহকারি প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের কঠোর অবস্থান গ্রহণ করার দাবি করেছেন নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া। একই দাবি করেছেন চামচ মার্কার মেয়র প্রার্থী সিকদার সফিকুর রহমান রেজাউল। এসব অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোন মার্কার প্রার্থী এইচএম জয়নাল আবেদীন বলেন, আমার সাথে পৌরবাসী রয়েছেন। সুষ্ঠু ভোট হলে আমার শতভাগ বিজয় নিশ্চিত। জগ মার্কার প্রার্থী মফিজুর রহমান মিলন কৌশলে মোবাইল ফোন মার্কার প্রার্থীকে তার সমর্থন জানিয়েছেন।

তবে নির্বাচন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তারা বলেছেন, ভোটগ্রহণ শতভাগ সুষ্ঠু হবে। আর এতে কেউ কোনধরনের ব্যত্যয় ঘটাতে চাইলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলার জেষ্ঠ নির্বাচন অফিসার। এ পৌরসভার ৩৭ হাজার ২৪৩ জন ভোটার নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পদত্যাগ করা পৌর মেয়র হারিছুর রহমান মোবাইল ফোন মার্কার প্রার্থীকে সমর্থন দেওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..