× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

গৌরনদীতে চাচা-চাচাতো ভাইয়ের হামলায় আহত মসজিদের ইমামের মৃত্যু

Dutta
হালনাগাদ: বুধবার, ১৯ মে, ২০২১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে, চাচা এবং চাচাত ভাইদের হামলায় আহত মসজিদের ইমাম রামীম মৃধা (২১)র মত্যু হয়েছে। সে ওই গ্রামের সৌদি প্রবাসী ছান্টু মৃধার ছেলে, তিনি মুলাদি উপজেলার ইসলামপুর এলাকায় একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় পুলিশ তোফাজ্জল মৃধা নামে একজনকে গ্রেফতার করেছে।

নিহতের পরিবার ও এজাহার সূত্রে জানাগেছে,মঙ্গলবার বেলা ১২টার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে চাচা মিন্টু মৃধা, চাচাত ভাই রাহাত মৃধা ও তোফাজ্জল মৃধা লাঠি দিয়ে পিটিয়ে গুরতর আহত করে রামীম মৃধাকে।

এলাকাবাসি ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন, অবস্থার অবনতি হলে ওইদিনই ঢাকায় প্রেরন করা হয়। সেখানে একটি হাসপাতালে মঙ্গলবার রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রামীম মৃধার মৃত্যু হয়।

আজ বুধবার গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ এ প্রতিনিধিকে জানান, মঙ্গলবারের মারামারির ঘটনায় রামীম মৃধার স্ত্রী রুমা বেগম তিন জনকে অভিযুক্ত করে থানায় একটি এজাহার দিলে পুলিশ তোফাজ্জল মৃধাকে গ্রেফতার করে। ভিকটিম মারা যাওয়ায় হত্যার ধারা সংযুক্তি করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। গ্রেতাকৃতকে আদালতে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..