পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা

পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের আয়োজনে ফোরামের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন অভিভাবক ও প্রতিবন্ধি উন্নয়ন ফোরামের সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়। প্রধান অতিথি ছিলেন লস্কর ইউনিয়েন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন।

কেএম আরিফুজ্জামান তুহিন কে সর্বসম্মতিক্রমে পাইকগাছা উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরাম এর প্রধান উপদেষ্টা মনোনীত করে তাকে ফোরাম এর পক্ষ থেকে মাল্য দান করা হয়। এম এম নজরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সম্পাদক প্রতিবন্ধী ব্রজেন মন্ডল।

\বিশেষ অতিথি ছিলেন,শিক্ষক বিভূতি ভূষন সানা, সাংবাদিক এস এম বাবুল আক্তার, শিক্ষক আব্দুল গফুর, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, বক্তব্য রাখেন, নিহার কুমার গাইন, দুলাল চন্দ্র সানা, কবির উদ্দীন সরদার, উজ্জল কুমার বিশ্বাস, প্রদিপ কুমার মন্ডল, শফিকুল গাজী, সুজন কুমার রায়, পলাশ কুমার মন্ডল, বিকানন্দ ধর, মহদেব সানা, নাদিম শেখ, নুর মোহম্ম গাজী। এ সময় প্রধান অতিথি বলেন প্রতিবন্ধরা সমাজের বোঝা নয়। তারাও মানুষ,তাদেরকে সমাজে প্রতিষ্টিত করতে হবে, পড়াশুনা শিখিয়ে শিক্ষিত করতে সম্পদে পরিনত করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।